৩ এপ্রিল ২০২৬

ত্রিশালে সাংবাদিকদের উপর হামলাকারী সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ত্রিশালে সাংবাদিকদের উপর হামলাকারী সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে সাংবাদিকের উপর হামলাকারী উপজেলার সাখুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাহমুদুল হাসান বাবুকে ত্রিশাল থানা পুলিশ সোমবার মধ্যরাতে বাবুপুর এলাকা থেকে গ্রেফতার করেছে। ত্রিশাল থানা পুলিশ ও অভিযোগের প্রেক্ষিতে জানাযায়, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক ও দৈনিক আজকের দর্পণ পত্রিকার ত্রিশাল প্রতিনিধি সাংবাদিক মোমিন তালুকদার গত ২১ মে সাখুয়া ইউনিয়নের নতুন বাজারে পেশাগত কাজে বের হলে সাখুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সন্ত্রাসী মাহমুদুল হাসান বাবু তার পিতা দুলাল ফকিরের নির্দেশে সন্ত্রাসী বাহিনী নিয়ে মোমিন তালুকদারের উপর অতর্কিত ভাবে হামলা করে ক্যামেরা ছিনতাই ও তার ছোট ভাই আরিফুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর করে নগদ ৬৭ হাজার টাকা নিয়ে যায়। এতে ব্যবসা প্রতিষ্ঠানের এক লাখ টাকার ক্ষতিসাধন করে বাবু গংরা। পরে সাংবাদিক মোমিন তালুকদার ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তা নিলে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মোমিন তালুকদার বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পরবর্তীতে ওসি মাইন উদ্দিনের নির্দেশে এস আই মনজুরুল হক ও এ এস আই নজরুল ইসলাম সন্ত্রাসী বাবুকে সোমবার দিবাগত রাতে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ছিনতাইকৃত ক্যামেরা উদ্ধার করে ও অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। এ বিষয়ে ত্রিশাল থানার এস আই মঞ্জুরুল হক ও এএসআই নজরুল ইসলাম জানান, ওসি স্যারের নির্দেশে মামলার এজাহার ভুক্ত ১নং আসামী মাহমুদুল হাসান ওরফে বাবুকে সোমবার মধ্যরাতে বাবুপুর এলাকা থেকে গ্রেফতার করে মঙ্গলবার তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, এজাহার ভুক্ত অন্যান্য আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে এবং অতি দ্রুত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হবো। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি