১৪ মে ২০২৬

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
বাংলাপ্রেস ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে নিজেদের প্রস্তুতিটাকে আরেকটু ঝালিয়ে নেওয়ার লক্ষ্যই তিন দেশের। সে কারণে এই সিরিজটাকে তিন দলই দেখছে বেশ গুরুত্ব দিয়ে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু এই টুর্নামেন্টের। স্বাগতিক হলেও প্রথম ম্যাচে মাঠে নামছে না নিউজিল্যান্ড। সেই ম্যাচে টসভাগ্য সঙ্গ দিয়েছে বাংলাদেশকে। নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টস করতে যাওয়া নুরুল হাসান জিতেছেন টসে, নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। শুরুর ম্যাচে একাদশে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই ম্যাচেও মেক শিফট ওপেনার সাব্বির রহমান ও মেহেদি মিরাজে আস্থা রেখেছে। যদিও নাজমুল শান্ত বা সৌম্য সরকারের একজনকে সুযোগ দেওয়ার কথা শোনা গিয়েছিল। পেস আক্রমণে আছেন মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। বাংলাদেশ একাদশ: মেহেদি মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, ইয়াসির রাব্বি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান। পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, হায়দার আলী, ইফতিখার আহমেদ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হ্যারিস রউফ, শাহনেওয়াজ দাহানি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি