১৬ জুলাই ২০২৬

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘরে পুড়িয়ে ছাই করল একদল যুবক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:১১ পিএম
তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘরে পুড়িয়ে ছাই করল একদল যুবক

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক্তির বসতঘর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৫ জুলাই) রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের বাবুলের বসতঘরে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল ও তার বোন সুমির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। স্থানীয়রা একাধিকবার তাদের সতর্ক করলেও তারা মাদক ব্যবসা বন্ধ করেননি। এ নিয়ে ক্ষোভের জেরে বুধবার রাতে বাবুলের বাড়িতে হামলা চালিয়ে বসতঘরে আগুন দেওয়া হয়। এতে পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার বাবুলের মুঠোফোনে কল করা হলে ফোনে সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।    
রাজগঞ্জ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) কামাল হোসেন জাহেদ বলেন, বুধবার রাতে আর্জেন্টিনার ফুটবল ম্যাচ থাকায় কৃষ্ণরামপুর গ্রামের একদল যুবক রাস্তায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় ডিবি পুলিশ তাদের লাঠিচার্জ করে। পরে ওই যুবকেরা বাবুলের বাড়িতে যায়। সেখানে গিয়ে বাবুলের মাদক ব্যবসার কারণে এলাকায় পুলিশ আসে বলে তাকে দুষতে তাকে। যুবকদের আরও অভিযোগ ছিল এজন্য বিভিন্ন সময় তাদের নাজেহাল হতে হয়। একপর্যায়ে তারা বাবুলের বসতঘরে আগুন ধরিয়ে দেন।
রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জুয়েল বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত তারা কোনো অভিযোগ দেয়নি। স্থানীয়দের ভাষ্যমতে, বাবুল ও তার বোন সুমি এলাকায় মাদক ব্যবসা করতেন। এ অভিযোগে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তাদের বসতঘরে আগুন দিয়েছে বলে জানা গেছে।

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি