ফিলিস্তিনপন্থীদের হয়রানিতে
‘উদাসীনতার’ অভিযোগে কলাম্বিয়ার বিরুদ্ধে মাহমুদ খলিলের মামলা
ফিলিস্তিনপন্থী অ্যাক্টিভিস্ট মাহমুদ খলিল
নোমান সাবিত: ফিলিস্তিনপন্থী অ্যাক্টিভিস্ট মাহমুদ খলিল ও কলাম্বিয়া ইউনিভার্সিটির আরও কয়েকজন সাবেক ছাত্র-অ্যাক্টিভিস্ট বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে মামলা করেছেন। তাদের অভিযোগ, ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের হয়রানি, হুমকি ও ব্যক্তিগত তথ্য প্রকাশের (ডক্সিং) ঘটনা মোকাবিলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে যথাযথ ব্যবস্থা নেয়নি।
সোমবার নিউইয়র্কের ফেডারেল আদালতে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, প্যালেস্টাইন ওয়ার্কিং গ্রুপের (পিডাজি) সদস্যদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়ে কলাম্বিয়া ফেডারেল নাগরিক অধিকার আইন লঙ্ঘন করেছে। মামলায় সংগঠনটির স্থগিতাদেশ প্রত্যাহার, খলিলকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি এবং আর্থিক ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
কলাম্বিয়ার সাবেক স্নাতক শিক্ষার্থী ও গ্রিন কার্ডধারী খলিলকে ২০২৫ সালের মার্চে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ( আইসিই) গ্রেপ্তার করে। তিনি ১০৪ দিন অভিবাসন হেফাজতে ছিলেন। তার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের বহিষ্কার প্রক্রিয়া নিয়ে আইনি লড়াই এখনো চলছে।
খলিল অভিযোগ করেছেন, ফিলিস্তিনি শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে কলাম্বিয়ার কথিত উদাসীনতা পরবর্তীতে তাকে লক্ষ্যবস্তু করার পরিস্থিতি তৈরি করেছিল। তবে কলাম্বিয়া মামলার নির্দিষ্ট অভিযোগ নিয়ে মন্তব্য না করে জানিয়েছে, বৈষম্য ও হয়রানি থেকে বিশ্ববিদ্যালয় সম্প্রদায়কে রক্ষা এবং অভিযোগের যথাযথ জবাব দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
২০২৪ সালে কলাম্বিয়া ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া ফিলিস্তিনপন্থী ক্যাম্পাস বিক্ষোভের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ, ১০০টিকে কারণ দর্শানোর নোটিশ
সঙ্গীত একাডেমি