ভালুকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন শিল্পপতি ওয়াহেদ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকে: ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব এম,এ ওয়াহেদ স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মঙ্গলবার বিকালে নিজ এলাকা আঙ্গারগারা বাজারে এক পরামর্শ সভার আয়োজন করেন।
ডাকাতিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শামছুল হক মনির সভাপতিত্বে পরামর্শ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জুলহাস উদ্দিন, আ’লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মহি উদ্দিন,রাজৈ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যান আকারাম হোসাইন,মেদুয়ারী ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রাণী, ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম,ধীতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন, জাতীয় শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলী,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তছলিম খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ছানা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন প্রমুখ।
আলহাজ্ব এম,এ ওয়াহেদ বলেন, ‘দলীয় সভানেত্রী প্রার্থী উন্মুক্ত করার ঘোষণার সুযোগে দলীয় নেতা কর্মীদের পরামর্শে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছি। আমি ভালুকা বাসীর সেবা করতে চাই। আমি নিতে আসি নাই,জনগণকে দিতে এসেছি। আমি সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী।’ ভালুকা থেকে ২২জন দলীয় মনোনয়ন চেয়ে ছিলেন। দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি