১৬ এপ্রিল ২০২৬

ভাঙ্গার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৩৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ পিএম
ভাঙ্গার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৩৫

ভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে গভীর খাদে পড়ে উলটে যাওয়া বাস।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:   ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। এ সময় বাসটি সড়ক থেকে ছিটকে ৪০ ফিট গভীর খাদে পড়ে উলটে যায়।  

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, সেকেন মোল্লার পুত্র  জাহাঙ্গীর মোল্লা (৪২) ও নেশার উদ্দিন শেখের পুত্র আলমগীর শেখ (৪০)। 

নিহতের বাড়ি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামে। তারা দুজনই পিকআপের যাত্রী। 

আহতদের ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে গুরুতর আহতদেরকে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তবে অধিকাংশ আহতদের হাত-পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশ ভেঙ্গে বিচ্ছিন্নসহ কেটে গেছে। 

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন বলেন, ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ নামের একটি বাস ও টেকেরহাট থেকে বাঙ্গিবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়। আহত হয়েছে আরও কমপক্ষে ৩৫ জন যাত্রী। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ ফিট গভীর খাদে পড়ে উলটে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি উদ্ধার করি এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, সকাল ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি