১৮ মে ২০২৬

ভারত-চীন সীমান্তে সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভারত-চীন সীমান্তে সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র

বাংলাপ্রেস ডেস্ক: ভারত-চীন সীমান্তে সংঘর্ষের ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই সীমান্ত সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধান করুক দুই পক্ষ, এটাই আশা করছে দেশটি। সোমবার উভয় দেশের সংঘর্ষে সীমান্তে কমপক্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে। চীনের পক্ষেও ৪০ জনের প্রাণহানীর দাবি করেছে ভারত।

এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেছেন, “আমরা বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করি।”

যুক্তরাষ্ট্র ঘটনার দিকে কড়া নজর রেখেছে বলে জানিয়েছে।

ভারত ও যুক্তরাষ্ট্র বর্তমানে নতুন মিত্র দেশ। ভারতে হতাহত সেনা জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি ভারত ও চীনের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত।

গত সোমবার রাতে লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত এবং চীনের সেনাবাহিনী মুখোমুখি হয়। প্রথমে জানা যায়, ভারতীয় বাহিনীর ৩ জওয়ান নিহত হয়েছেন। কিন্তু এরপরেই জানানো হয়, কমপক্ষে ২০ জন সেনার মৃত্যু হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, চীনের সেনাসদস্যদের আঘাতেই নিহত হয়েছে ভারতের সেনা। এর পরেই ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে চীন। সূত্র : কলকাতা ২৪ ও ভারতীয় মিডিয়া।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি