১৪ আগস্ট ২০২৬

ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:২১ পিএম
ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ছবি : রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক:  আসন্ন ২০২৬ সালের ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফর করবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরে রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জোটটির ১৮তম শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কো-অপারেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি’ বা স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তোলা।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন পেজেশকিয়ান। ওই বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এদিকে ২০২৪ সালে মিশর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরান ব্রিকসের পূর্ণ সদস্য হয়। ২০২৫ সালে ইন্দোনেশিয়া যোগ দেওয়ার পর জোটটির পূর্ণ সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১-তে।

এর আগে চলতি বছরের জুনে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নয়া দিল্লিতে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি পশ্চিম এশিয়ার অস্থিতিশীল পরিস্থিতি প্রশমনে ভারতের আরো বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন।আরাগচি বলেন, বর্তমান সংকটের কোনো সামরিক সমাধান নেই। আলোচনার মাধ্যমে সমঝোতাই চলমান সংকট নিরসনের একমাত্র কার্যকর পথ।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি