৩ আগস্ট ২০২৬

ভারতে চারতলা ভবন ধসে নিহত ৫, উদ্ধার অভিযান চলছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:৪৫ পিএম
ভারতে চারতলা ভবন ধসে নিহত ৫, উদ্ধার অভিযান চলছে

পৌর কর্তৃপক্ষ আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছিল। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা একটি ভবন ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।  ভবনটিতে মেরামতের কাজ চলাকালেই এই দুর্ঘটনা ঘটে।  খবর এনডিটিভির

কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পাওয়ারলুম শিল্পনগরী ভিওয়ান্ডির বালাজি নগর এলাকার কোহিনুর ভবনের একটি অংশ হঠাৎ ধসে পড়ে।

ভবনটিতে মোট ৪৮টি কক্ষ ছিল, প্রতি তলায় ১২টি করে।  পৌর কর্তৃপক্ষ আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছিল।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভবন থেকে বিকট শব্দ শুনতে পান বাসিন্দারা। বিপদের আশঙ্কায় স্থানীয়রা দ্রুত অনেক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। তবে কিছু বাসিন্দা তখনও বের হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ভবনটির ‘বি’ উইং হঠাৎ ধসে পড়ে।

ঘটনার পরপরই বড় পরিসরে উদ্ধার অভিযান শুরু হয়েছে। এতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ, থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স, স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নিয়েছেন। 

এ ছাড়া উদ্ধারকাজে প্রশিক্ষিত কুকুর, চারটি ফায়ার ইঞ্জিন, দুটি অ্যাম্বুলেন্স এবং ভারী খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি