১ জুলাই ২০২৬

ভারতে চলন্ত স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৮

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:০৫ পিএম
ভারতে চলন্ত স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৮

 

বাংলাপ্রেস ডেস্ক: রাজস্থানের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার (৩০ জুন) রাত আড়াইটার দিকে একটি স্লিপার বাসের সঙ্গে ট্রেইলারের সংঘর্ষের পর আগুন লেগে অন্তত ৮ জন যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২২ জন।

ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের উদ্দেশে যাওয়া বাসটি দ্রুত গতিতে চলছিল। হঠাৎ একটি ট্রেইলারের সঙ্গে ধাক্কা লাগলে বাস ও ট্রেইলার দুটোতেই আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর বাসের ভেতর আটকে পড়া যাত্রীরা চিৎকার করে সাহায্য চাইছিলেন। ওপরের বার্থে ঘুমিয়ে থাকা কয়েকজন ধাক্কায় নিচে ছিটকে পড়েন।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন দগ্ধ হয়ে এবং দুজন মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। বেশিরভাগ নিহতই ঘুমের মধ্যে ছিলেন।

দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। আহতদের অধিকাংশই নারী ও শিশু। তাদের দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, বাসচালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন অথবা অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে অনেক দেরি করেছে। আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর তারা যাত্রীদের উদ্ধার করতে পেরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া বাসের লাগেজ বগিতে বিপুল পরিমাণ সিগারেটের প্যাকেট ছিল বলেও অভিযোগ উঠেছে, যা আগুন দ্রুত ছড়াতে সাহায্য করতে পারে।

প্রশাসন এখন দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করার পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তের কাজ চালিয়ে যাচ্ছে।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি