১৭ মে ২০২৬

ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ মে ২০২৬, ০১:০৪ পিএম
ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  ভারতের রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এনডিটিভির তথ্য অনুযায়ী, আজ রোববার ভোর পৌনে ছয়টার দিকে কোটার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে চলন্ত অবস্থায় ট্রেনটির বি-১ বগিতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সময় আক্রান্ত বগিতে ৬৮ জন যাত্রী ছিলেন। দ্রুত সকলকে নিরাপদে সরিয়ে অন্য বগিতে স্থানান্তর করা হয়। এরপর আগুনে পোড়া বগিটি বাকি ট্রেন থেকে আলাদা করে তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একটি ভিডিওতে দেখা গেছে, আগুনের কারণে বগি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এবং পাশের কয়েকটি গাছেও আগুন ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া যাত্রীদের বাকি বগিতে করে কোটা পর্যন্ত নেওয়া হবে। সেখান থেকে নতুন একটি বগি যুক্ত করে যাত্রা অব্যাহত রাখার ব্যবস্থা করা হবে।

১২৪৩১ নম্বরের এই রাজধানী এক্সপ্রেস গত শুক্রবার কেরালার থিরুভানানথাপুরাম থেকে রওনা হয়। দিল্লির নিজামুদ্দিন স্টেশনে দুপুর সাড়ে বারোটায় পৌঁছানোর কথা ছিল। অগ্নিকাণ্ডের সময় ট্রেনটি ইতোমধ্যে প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল এবং গন্তব্য দিল্লি থেকে তখনও প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিল। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি