১৩ মে ২০২৬

ভারতে মন্দির দুর্ঘটনা, দেয়ালধসে প্রাণ গেল ৬ জনের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:২৪ পিএম
ভারতে মন্দির দুর্ঘটনা, দেয়ালধসে প্রাণ গেল ৬ জনের

বাংলাপ্রেস ডেস্ক:   ভারতের মহারাষ্ট্রে ভারি বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় একটি মন্দিরের দেওয়াল ধসে নিহত হয়েছেন ছয়জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। 

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি মঙ্গলবার এ মন্দিরে বড় জনসমাগম হয় এবং গতকালও তার ব্যতিক্রম হয়নি — উল্লেখ করে সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি বলেন, প্রায় ৩৫০ ভক্ত-দর্শনার্থী মন্দিরের চত্বরে ছিলেন। সন্ধ্যার দিকে ভারি বর্ষণ এবং ঝড় শুরু হলে তারা মন্দির চত্বরের সীমানা দেয়ালে টিনশেডের নিচে আশ্রয় নেন। হঠাৎ করে দেয়ালের একাংশ ও টিনশেড ধসে যায়। ধসে যাওয়া দেয়াল ও টিনশেডের তলায় চাপা পড়ে নিহত এবং আহতের ঘটনা ঘটেছে।

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন বলে জানিয়েছেন তুষার দোশি। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি