৬ নভেম্বর ২০২৬

ভারতে ট্রেনের চার বগিতে আগুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ এএম
ভারতে ট্রেনের চার বগিতে আগুন

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের পাঞ্জাবে সরাই বানজারা রেলস্টেশনের কাছে শুক্রবার কর্মভূমি এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে আগুন লেগেছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

এনডিটিভি জানায়, অমৃতসর থেকে নিউ জলপাইগুড়িগামী ১২৫০৮ নম্বর কর্মভূমি এক্সপ্রেসের ইঞ্জিনের পর পঞ্চম বগিতে প্রথম আগুন দেখা যায়। পরে আগুন পাশের আরো কয়েকটি বগিতে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে আগুন লাগার কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ঘটনার ভিডিওতে দেখা যায়, ট্রেনের কয়েকটি বগি থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন রেল কর্মকর্তা ও জরুরি বিভাগের কর্মীরা। সূত্র জানায়, অমৃতসর থেকে ছেড়ে আসা ট্রেনটিতে বসন্তপুরা রেলস্টেশনের কাছে আগুন লাগে।

স্টেশনটি একটি গ্রামের পাশে অবস্থিত। রাজপুরা শহর থেকে এর দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত বা নিহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি। সূত্র: এনডিটিভি 
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি