ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না আওয়ামী লীগ : ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস, ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচন ঘিরে ভারতের সমর্থন চাইতে পারেন প্রধানমন্ত্রী। দেশটির সমর্থন ছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার দুপুরে সেচ্ছ্বাসেবক দলের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন ফখরুল।
তিনি বলেন, সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয় বলে গত ১৫ বছরে বর্হিবিশ্বে বাংলাদেশের স্বার্থ রক্ষা কঠিন হয়ে পড়েছে।
মিয়ানমার বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করলেও কেবল প্রতিক্রিয়া ছাড়া কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। নির্বাচন কমিশন নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। বলেন, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া ছিল বেআইনি। এই কমিশন মানে না বিএনপি। নির্বাচন কমিশন কী বললো তাতে কিছু আসে যায় না।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি