ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, দাসত্ব না: গয়েশ্বর
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, কোনো ধরনের দাসত্ব চাই না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমরা যদি খালেদা জিয়াকে মুক্তি করতে না পারি, তাহলে এ দেশের অস্তিত্ব থাকবে না। ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে, তার মাধ্যমে দেশ দাসত্বে পরিণত হবে। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, কোনো দাসত্ব না। আমরা ভারত বিদ্বেষী নই। আমাদের নেত্রীর মুক্তি লড়াই কোনো দেশের বিরুদ্ধে নয়।
আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ‘বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে’ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমার নেত্রী ৭ বছর ধরে কোনো বক্তৃতা দেন না। আমাদের একটাই দাবি, আমাদের নেত্রীর মুক্তি। এ দাবিতে এখন থেকে আবারও আন্দোলন শুরু হবে। বেগম জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছেন শেখ হাসিনা। যে মামলায় তাকে বন্দি করা হয়েছে, এটা কোনো মামলাই না। এমন মামলায় বহু লোক জামিন ও মুক্তি পেয়েছেন।
তিনি বলেন, বক্তৃতা করে কখনো কোনো আন্দোলন সফল হয়নি। আন্দোলন সফল করতে রাজপথে কঠোর অবস্থান থাকতে হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছড়াও সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্য নেতারা।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি