ভয়াবহ বন্যায় নেপালের পাশে যুক্তরাষ্ট্র, সহায়তা ৩৬ লাখ ডলার
বাংলাপ্রেস ডেস্ক: নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ৩৬ লাখ মার্কিন ডলারেরও বেশি মূল্যের জরুরি মানবিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হিমালয়ের এই চরম দুর্যোগে ১০ হাজার পরিবারকে জরুরি খাদ্য সহায়তাসহ জীবন রক্ষাকারী সরঞ্জাম দেওয়া হবে বলে নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক পোস্টে জানায়, ওয়াশিংটন নেপালের জনগণের পাশে রয়েছে।এই সহায়তা তহবিলের আওতায় বন্যাকবলিত দশ হাজারটি পরিবারকে টানা ৩ মাস পর্যন্ত জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর আরো উল্লেখ করে, মার্কিন নাগরিকদের নিরাপত্তার চেয়ে বেশি অগ্রাধিকার আমাদের কাছে আর কিছু নেই। দুর্যোগ ত্রাণ কার্যক্রম সমর্থনের পাশাপাশি নেপাল ও চীনে থাকা আমেরিকানদের সুরক্ষায় দূতাবাসগুলো ঘনিষ্ঠভাবে কাজ করছে।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সেনা ও পুলিশসহ ১৮,৭০৮ জন নিরাপত্তাকর্মী এবং ১৬টি হেলিকপ্টার ব্যবহার করে এ পর্যন্ত সাত হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে ভারত ও চীনের বিশেষজ্ঞ দলও উদ্ধারকাজে সক্রিয়ভাবে সহায়তা করছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত প্রত্যেক নাগরিককে নিরাপদ স্থানে পৌঁছানো ও পুনর্বাসিত না করা পর্যন্ত সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে কাজ চালিয়ে যাবে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
অপহরণের পর গাছে বেঁধে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আগুনে পুড়িয়ে হত্যা
পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহী কুয়েত
সঙ্গীত একাডেমি