ওয়াশিংটন ডিসির ঢাবি অ্যালামনাই ফোরামের সভাপতি শতরূপা সম্পাদক ইসরাত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র অ্যালামনাই ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে শতরূপা বড়ুয়া সভাপতি ও ইসরাত সুলতানা মিতাকে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শতরূপা বড়ুয়া ‘ভয়েস অব আমেরিকায়’ কর্মরত সাংবাদিক ও ইসরাত সুলতানা মিতা একজন অণুজীববিজ্ঞানী। নবনির্বাচিত পরিচালনা পরিষদকে নিয়ে তারা নতুন বছরের প্রথম দিন থেকে কাজ শুরু করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সংগঠনটি।
২০২১- ২২ দুই বছর মেয়াদি পাঁচ সদস্যের এ বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি মন্টগোমারি কলেজের সংযুক্ত অধ্যাপক আব্দুল কাইউম খান, যুগ্ম সম্পাদক ব্যাংকার ইরাজ তালুকদার ও ট্রেজারার ‘ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথ’ এর স্টাফ সায়েন্টিস্ট নাজমুল হক রনি।
শতরূপা বড়ুয়া জানান, আগামী দু'বছর সংগঠন হিসেবে ফোরামের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ২০২১ সাল, কেননা বছরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যাকারীর মৃত্যুদণ্ড চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
বাংলাদেশে মার্কিন নাগরিক চাচাকে হত্যার দায়ে নিউ ইয়র্কে ভাতিজার কারাদণ্ড
৫ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি