১৭ জুলাই ২০২৬

ইয়ামালদের বিশ্বকাপ জেতাতে মাঠে থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:১০ এএম
ইয়ামালদের বিশ্বকাপ জেতাতে মাঠে থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে বিশ্বকাপের ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে স্পেন। হাইভোল্টেজ এ ম্যাচে খেলোয়াড়দের উৎসাহ, সমর্থন এবং খেলা উপভোগ করতে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

সানচেজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন সোচ্চার সমালোচক। মার্কিন প্রেসিডেন্ট নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে উপস্থিত থাকার পরিকল্পনা করছেন। এরপর সরকারি সফরে আলজেরিয়া যাবেন বলে।

বার্তাসংস্থা এএফপি রাজপ্রাসাদের বরাত দিয়ে জানিয়েছে, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিজিয়া এবং তাদের দুই মেয়েও ফাইনালে উপস্থিত থাকবেন। তবে কুসংস্কারের কারণ দেখিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই মাঠে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন।

সমাজতান্ত্রিক নেতা সানচেজের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য মার্কিন সামরিক বাহিনীকে স্পেনের ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতে তিনি অস্বীকৃতি জানিয়েছিলেন এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার মার্কিন অভিযানেরও নিন্দা করেছিলেন।

চলতি মাসের শুরুর দিকে তুরস্কে অনুষ্ঠিত জোটের এক শীর্ষ সম্মেলনে ট্রাম্প স্পেনকে ন্যাটোতে একটি বাজে সহযোগী হিসেবে অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র স্পেনের সঙ্গে আর কোনো বাণিজ্য করতে চায় না।

সানচেজ অবশ্য সম্পর্কের তিক্ততা কমিয়ে আনার বিষয়ে আগ্রহী বলে মনে হয়েছে; শীর্ষ সম্মেলনের পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে দুই দেশের সম্পর্ক ইতিবাচক। তিনি জানান, সম্মেলনের সময় ট্রাম্পের সঙ্গে ফুটবল নিয়ে তার অনানুষ্ঠানিক আলাপ হয়েছিল এবং তখন কোনো ধরনের উত্তেজনা ছিল না।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি