৩ মে ২০২৬

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ মে ২০২৬, ১১:৪৫ পিএম
ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই


বাংলাপ্রেস ডেস্ক:ইয়েমেন উপকূলে একটি তেলবাহী ট্যাংকার সশস্ত্র ব্যক্তিদের হাতে ছিনতাই হয়েছে বলে জানিয়েছে দেশটির উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড)। তবে হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, শাবওয়া প্রদেশের উপকূলবর্তী এলাকায় ‘এম/টি ইউরেকা’ নামের ট্যাংকারটি অজ্ঞাত একদল সশস্ত্র ব্যক্তি দখল করে নেয়। পরে তারা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে এডেন উপসাগর হয়ে সোমালিয়া জলসীমার দিকে নিয়ে যায়।

এ ঘটনায় আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, মুকাল্লা বন্দরের প্রায় ৮৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ থেকে সন্দেহজনক নৌযান চলাচলের তথ্য পাওয়া যায়। সেখানে একটি সবুজ রঙের ছোট নৌকা ও একটি মাছ ধরার ট্রলার জাহাজটির দিকে অগ্রসর হচ্ছিল বলে জানানো হয়।

ইউকেএমটিওর ওই সতর্কবার্তার পরই ওই এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।

সূত্র: আল–জাজিরা

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি