১৩ আগস্ট ২০২৬

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ১৫৩ বেসামরিক নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:৩০ পিএম
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ১৫৩ বেসামরিক নিহত

রাস ইসা বন্দরে চালানো হামলাটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে ২০২৫ সালে চালানো যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।  এ ছাড়া আরও ২৪৩ জন আহত হয়েছে বলে স্থানীয় সময় মঙ্গলবার (১১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) এক পর্যালোচনায় দেখা গেছে, ২০২৫ সালে মার্কিন সামরিক বাহিনীর নথিভুক্ত সব বেসামরিক হতাহতের ঘটনা এপ্রিল মাসে ইয়েমেনে চালানো তিনটি হামলার ঘটনায় ঘটেছে। 

পেন্টাগনের বার্ষিক বেসামরিক হতাহতের প্রতিবেদন হিসেবে প্রস্তুত করা এই মূল্যায়নটি মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে। প্রতিবেদনটি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) হাতে পেয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক পেন্টাগন কর্মকর্তা এপিকে জানান, প্রতিবেদনটি আগামী কয়েক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।তবে ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বেসামরিক হতাহতের সংখ্যা অনেক বেড়েছে। ২০২৪ সালে মার্কিন সামরিক অভিযানে মাত্র ২ জন বেসামরিক মানুষ নিহত এবং ২ জন আহত হওয়ার কথা জানিয়েছিল পেন্টাগন।

২০২৫ সালের ওই তিনটি হামলার লক্ষ্য ছিল বিদ্রোহী হুথিদের নিয়ন্ত্রিত রাজধানী সানা ও এর আশপাশের এলাকা এবং রাস ইসা জ্বালানি বন্দর।

এর মধ্যে রাস ইসা বন্দরে চালানো হামলাটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী। এতে ৮০ জন নিহত এবং ১৭১ জন আহত হন। হামলার পর বন্দরে বিশাল আগুনের গোলা দেখা যায় এবং তেলের ট্যাংকারে আগুন ধরে যায়। পরে হুথিদের আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেলে হামলার পরের দৃশ্য প্রচার করা হয়, যেখানে ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহ দেখা যায়।ধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনাকারী  ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সে সময় জানিয়েছিল, হুথিদের জ্বালানি ও অর্থের উৎস বন্ধ করাই ছিল হামলার উদ্দেশ্য।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি