যারা খালেদা জিয়াকে পদ্মায় ডুবিয়ে মারতে চায়, সেই আমন্ত্রণে বিএনপির কেউ যাবে না
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যারা মানুষ হত্যা করে, যারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মায় ডুবিয়ে মারতে চায়, তাদের আমন্ত্রণে বিএনপির কোনো নেতা যেতে পারে না। এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২২ জুন) বিকেলে গুলশানে স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে পদ্মা সেতুর আমন্ত্রণের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, বন্যায় সরকারি ত্রাণ নেই বললেই চলে। পদ্মা সেতুর উৎসবে বেশি মনোযোগ দেয়ায় বন্যা মোকাবেলায় ব্যর্থ হয়েছে সরকার। ব্যর্থতার দায়ে সরকারের পদত্যাগেরও দাবি করেন মির্জা ফখরুল। বলেন, বন্যার আগে সতর্কবাণী দিতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। বন্যার জন্য দায়ী সরকারের অপরিকল্পিত বাঁধ নির্মাণ।
তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় গেলে খালেদা জিয়াই হবেন প্রধানমন্ত্রী। বিএনপির নেতৃত্বে কোনো সংকট নেই বলেও জানান তিনি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি