১৭ সেপ্টেম্বর ২০২৬

যে কারণে পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ এএম
যে কারণে পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনে তার দল হেরে যাওয়ায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, গত রবিবারের পার্লামেন্ট নির্বাচনে মধ্য-বামপন্থী বিরোধী দলগুলো ১৭৬টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, ক্রিস্টারসনের ক্ষমতাসীন ডানপন্থী জোট পেয়েছে ১৭৩টি আসন।

বৃহস্পতিবার উলফ ক্রিস্টারসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, নতুন সরকার গঠনের জন্য পরবর্তী ধাপগুলো পরিচালনার দায়িত্ব স্পিকারের। তিনি সেই প্রক্রিয়াটি যেন অবিলম্বে শুরু করতে পারেন, তাই আমাকে প্রধানমন্ত্রী পদ থেকে অব্যাহতির অনুরোধ জানাচ্ছি।  

এর আগে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এসভিটি জানিয়েছিল, ৩৪৯ আসনের রিকসডাগে (সুইডিশ পার্লামেন্ট) সোশ্যাল ডেমোক্রেট নেত্রী মাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন বিরোধী জোট ১৭৫টি আসন পেতে যাচ্ছে। ফলে দেশটিতে নতুন সরকার গঠনের পথ নিশ্চিত হয়েছে। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডানপন্থি জোট ১৭৪টি আসনে এগিয়ে রয়েছে। মাত্র ২৬ হাজার ১৬৯ ভোটের ব্যবধানে দুটি জোটের ভাগ্য নির্ধারিত হয়েছে। অবশিষ্ট ভোট গণনায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যমটি। ডাকযোগে আসা এবং বিদেশ থেকে পাঠানো কিছু বিলম্বিত ভোট গণনার কাজ চলমান রয়েছে, যা বৃহস্পতিবারের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। সূত্র: রয়টার্স, বিবিসি
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি