৪ এপ্রিল ২০২৬

যে কোনো মূল্যে ঢাকায় সমাবেশ করা হবে : বিএনপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যে কোনো মূল্যে ঢাকায় সমাবেশ করা হবে : বিএনপি
বাংলাপ্রেস, ঢাকা: যে কোনো মূল্যে ঢাকায় সমাবেশ করা হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে আমরা সমাবেশ সফল করব। এখানে সরকার যদি বাধা দিতে আসে, সেই দায়-দায়িত্ব সরকারের, আমাদের নয়। আমাদের দায়িত্ব হলো সভা-সমাবেশ সফল করা। সেখান থেকে হয় পতন, না হয় সূচনা করব। এটাই হলো আমাদের আজকের সভার দৃঢ় প্রত্যয়। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আজ মঙ্গলবার বিকেলে এক যৌথসভা শেষে মির্জা আব্বাস এসব কথা বলেন। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশকে সফল করার জন্য এই সভার আয়োজন করা হয়। মির্জা আব্বাস বলেন, ইতোমধ্যে আমাদের তিনটি সমাবেশ হয়েছে। সে অভিজ্ঞতার আলোকে ১০ ডিসেম্বরের আমরা প্রতিফলন ঘটাবো। সরকার ইতোমধ্যে বিভিন্ন ধরনের কথা বলতেছে। আমাদের কর্মীদের বলতে চাই, সরকারের কোনো উসকানিমূলক কথায় পা দেবো না। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, আজকে একটি সফল সভা হয়েছে। এই সভার মাধ্যমে ইঙ্গিত পাচ্ছি, আমাদের সমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হবে। সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমাদের চলমান আন্দোলনে সাংবাদিক ভাইয়েরা সহযোগিতা করেছেন। আগামী ১০ ডিসেম্বরসহ সামনের যে সংগ্রাম রয়েছে, তাতেও সহযোগিতা করবেন বলে আশা করি। নোমান বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। সরকারের পতনের যে আন্দোলন এ আন্দোলন বিজয়ের মুখোমুখি। জয় আমাদের হবে ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা ড. আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন, মীর নেওয়াজ আলী নেওয়াজ, মীর সরাফত আলী সপু ও যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি