৪ এপ্রিল ২০২৬

যে শর্তে যুদ্ধ বন্ধ করতে রাজি ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১১:২৬ পিএম
যে শর্তে যুদ্ধ বন্ধ করতে রাজি ইরান

মাসুদ পেজেশকিয়ান।

বাংলাপ্রেস ডেস্ক:   চলমান সংঘাত অবসানে ইরানের সদিচ্ছা আছে, তবে ভবিষ্যতে যাতে একই ধরনের হামলা পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য নির্দিষ্টভাবে নিশ্চয়তা চায় তেহরান। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আল জাজিরার

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে টেলিফোনে আলাপকালে পেজেশকিয়ান বলেন, ‘এই সংঘাতের অবসান ঘটাতে আমাদের প্রয়োজনীয় সদিচ্ছা রয়েছে, তবে এ জন্য অপরিহার্য শর্ত পূরণ হতে হবে। বিশেষ করে ভবিষ্যতে আগ্রাসন যেন পুনরায় না ঘটে, সেই নিশ্চয়তা থাকতে হবে।’

ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ী নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া তারা কোনো সমঝোতায় যেতে আগ্রহী নয়। সেই অবস্থানই পুনর্ব্যক্ত করলেন দেশটির প্রেসিডেন্ট। এদিকে ইরানের পক্ষ থেকে যুদ্ধ শেষের ইঙ্গিত আসার পরই ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে বৈশ্বিক আর্থিক বাজারে, বিশেষ করে মার্কিন শেয়ারবাজারে।

সর্বশেষ তথ্যমতে, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক ২.১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪৯,১৬৪.৫৫ পয়েন্টে। একই সময়ে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২.৫ শতাংশ বেড়ে ৬,৫০৩.০৮ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে প্রযুক্তি খাতনির্ভর নাসডাক কম্পোজিট সূচক সবচেয়ে বেশি উত্থান দেখিয়ে ৩.৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ২১,৫৩৩.১৫ পয়েন্টে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি