৪ এপ্রিল ২০২৬

যেসব পুলিশ নির্যাতন করছে তাদের তালিকা হবে : গয়েশ্বর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যেসব পুলিশ নির্যাতন করছে তাদের তালিকা হবে : গয়েশ্বর
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন-এই সরকারের পতন হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে। বিএনপির সভা সমাবেশে পুলিশের হামলা নিয়ে তিনি বলেন, অবৈধ এই সরকারকে টিকিয়ে রাখতে যেসব পুলিশ কর্মকর্তা বিএনপির ওপর নির্যাতন করছে তাদের তালিকা করা হবে। যে নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারবে না, সে নির্বাচন দেশের মাটিতে হতে দেওয়া হবে না। এমন হুঁশিয়ারি দিয়েছেন । বিএনপির চলমান বিক্ষোভ কর্মসূচির শেষদিন আজ সোমবার রাজধানীর শ্যামপুরে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নজিরবিহিন লোর্ডসেডিং, দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের উপর অত্যাচার ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। এসময় দলটির নেতারা বলেন, বিএনপি যখন রাস্তায় নামা শুরু করছে, তখন আওয়ামী লীগ আবোল-তাবোল বলছে। বিদ্যুৎ সেক্টরে আওয়ামী লীগ লুটপাত করায় দেশ দেউলিয়া হয়ে যাবে বলেও জানান বিএনপি নেতারা। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি