২৩ নভেম্বর ২০২৬

যৌন হয়রানি নিয়ে মুখ খুললেন রম্যা কৃষ্ণান: জানালেন নিজের অভিজ্ঞতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ এএম
যৌন হয়রানি নিয়ে মুখ খুললেন রম্যা কৃষ্ণান: জানালেন নিজের অভিজ্ঞতা

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের চলচ্চিত্রশিল্পে যৌন হয়রানির অস্তিত্ব অস্বীকার করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অভিনেত্রী রম্যা কৃষ্ণান। তার মতে, এ ধরনের শোষণ শুধু নারী শিল্পীদের মধ্যে সীমাবদ্ধ নয়; নারী-পুরুষ উভয় এর শিকার হতে পারেন। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে এসব কথা বলেন তিনি।

মালয়ালম চলচ্চিত্রশিল্পে নারীদের প্রতি বৈষম্য ও হয়রানির নানা চিত্র উঠে এসেছিল বিচারপতি হেমা কমিটির প্রতিবেদনে। এরপরও ভারতের চলচ্চিত্রশিল্প নারীদের জন্য পুরোপুরি নিরাপদ হয়ে উঠেছে, এমনটা বলা যায় না। কাস্টিং কাউচ নিয়ে আলোচনা এখনো চলছে। এর মধ্যেই বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রম্যা।

অভিনেত্রী বলেন, ‘অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে, এখনো ঘটছে এবং ভবিষ্যতেও ঘটতে পারে। তবে সময়ের সঙ্গে শোষণের ধরন বদলাতে পারে। কখনো কাউকে জোর করা হয়, কখনো সম্মতির বিষয় থাকে, আবার কখনো বিষয়টি স্বাভাবিক আচরণের আড়ালে ঘটে। কেউ এটা অস্বীকার করতে পারবেন না।’

রম্যার মতে, চলচ্চিত্রশিল্পকে শুধু ‘যৌন হয়রানি’ শব্দ দিয়ে ব্যাখ্যা করাও যথাযথ নয়। কারণ, এ ধরনের হয়রানি শুধু অভিনয়ে সুযোগ পাওয়ার সময় ঘটে না; বরং কর্মক্ষেত্র থেকে শুরু করে পরিবারসহ সমাজের বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, ‘এটা সব জায়গায় ঘটে এবং নারী-পুরুষের মধ্যে কোনো পার্থক্য করে না।’

অভিনেত্রীর মতে, চলচ্চিত্রশিল্প একটি চাকচিক্যময় পেশা। এ পেশার মানুষ সব সময় আলোচনার কেন্দ্রে থাকেন বলে তাদের অভিজ্ঞতাগুলোও সহজে জনসমক্ষে আসে। তবে কর্মক্ষেত্র বা পরিবারের মতো অন্যান্য জায়গায় নারীরা যে হয়রানির শিকার হন, সেসব ঘটনা অনেক সময় আলোচনায় আসে না।

প্রসঙ্গত, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন রম্যা কৃষ্ণান। বলিউডের সিনেমাতেও কাজ করেছেন তিনি। সম্প্রতি নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ সিনেমায় দেখা গেছে তাকে। এতে রজনীকান্তের অভিনীত চরিত্র ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ানের স্ত্রী বিজয়ার ভূমিকায় ফিরেছেন তিনি।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি