২০ জুলাই ২০২৬

যুদ্ধবিরতির মধ্যেই ৬ বিলিয়ন ডলারের তেল রপ্তানি করল ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০১:২৭ পিএম
যুদ্ধবিরতির মধ্যেই ৬ বিলিয়ন ডলারের তেল রপ্তানি করল ইরান

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বল্পমেয়াদী একটি সাময়িক চুক্তির সুযোগে ইরান প্রায় ৭ কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করতে সক্ষম হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫ থেকে ৬ বিলিয়ন মার্কিন ডলার। পরমাণু অস্ত্রবিরোধী বেসরকারি সংস্থা ‘ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান’-এর তথ্যের বরাত দিয়ে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) সম্প্রতি এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত জুন মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ইরানের প্রায় ২০টি তেলের ট্যাঙ্কার এশিয়ার বিভিন্ন দেশের উদ্দেশ্যে রওনা দেয়। মূলত মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার কারণেই ইরান এত বিপুল পরিমাণ তেল বাজারে ছাড়ার সুযোগ পায়।

এর আগে, গত ২২ জুন মার্কিন ট্রেজারি বিভাগের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (ওএফএসি) একটি সাধারণ লাইসেন্স জারি করেছিল। ওই নথির মাধ্যমে ইরানি তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য উৎপাদন, সরবরাহ এবং বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

তবে এই সিদ্ধান্তের স্থায়িত্ব বেশিদিন টেকেনি। গত ৭ জুলাই মার্কিন ট্রেজারি বিভাগ জুন মাসে জারি করা সেই সাধারণ লাইসেন্সটি বাতিল ঘোষণা করে। পূর্বনির্ধারিত চুক্তি অনুযায়ী এই শিথিলতা আগামী ২১ আগস্ট পর্যন্ত বজায় থাকার কথা থাকলেও, নতুন নির্দেশনায় ইরানের তেল খাতের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং এই খাতে সব ধরনের নতুন লেনদেন বা কার্যক্রম নিষিদ্ধ করা হয়। সূত্র: তাস।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি