২৪ আগস্ট ২০২৬

যুদ্ধের মধ্যেই ইরানে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৫:৫৬ এএম
যুদ্ধের মধ্যেই ইরানে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

বাংলাপ্রেস ডেস্ক: ইরান রবিবার জানিয়েছে, তারা ২০০ বিলিয়ন ঘনমিটারের বেশি প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে। মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা যুদ্ধে দেশটির জ্বালানি অবকাঠামো ও উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্যেই এই গ্যাসের সন্ধান মিলল।

পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘ফার্স প্রদেশের দক্ষিণাঞ্চলে নতুন গ্যাসের মজুতের সন্ধান পাওয়া গেছে।’ তিনি জানান, এই গ্যাসক্ষেত্র থেকে ১৬০ বিলিয়ন ঘনমিটারের বেশি গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি বলেন, এটি মিষ্টি প্রাকৃতিক গ্যাস। এতে বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের পরিমাণ খুবই কম। ফলে এর পরিচালনা ও উন্নয়ন ব্যয় কম হবে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এই গ্যাসক্ষেত্র থেকে নতুন করে উৎপাদন শুরু হতে সম্ভবত কয়েক বছর সময় লাগবে।

ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির জ্বালানি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুই দেশ ইরানের গ্যাস উৎপাদন স্থাপনা ও তেল ডিপোর মতো জ্বালানি অবকাঠামোর পাশাপাশি পরিবহন পথেও হামলা চালিয়েছে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি