যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত, গ্রেপ্তার ১২
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাজ্যে মিডলসব্রোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হন। ঘটনার তদন্তে ১৯ থেকে ৬১ বছর বয়সী ১২ জনকে গ্রেপ্তার করেছে ক্লিভল্যান্ড পুলিশ।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২২ আগস্ট ভোরে একটি ভক্সওয়াগেন প্যাসাট গাড়ি ভুল পথে এসে পুলিশের সশস্ত্র রেসপন্স গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশ কর্মকর্তা পিসি ম্যাথিউ ব্লেডস (৩৭) এবং পিসি টম ক্লাফ (৩৮) ঘটনাস্থলেই মারা যান। ক্লিভল্যান্ড পুলিশ বাহিনীর এই দুই সদস্যের পাশাপাশি ভক্সওয়াগেন প্যাসাট গাড়িতে থাকা ১৬ থেকে ২৩ বছর বয়সী পাঁচজন তরুণও নিহত হন।
ঘটনার আগে অপরাধমূলক কর্মকাণ্ডের যোগসূত্রের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
এরই অংশ হিসেবে টিসাইড এলাকা থেকে ৯ জন পুরুষ এবং ৩ জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ চক্রের কার্যকলাপে যুক্ত থাকার সন্দেহ রয়েছে।
আগ্নেয়াস্ত্র রাখা থেকে শুরু করে বিপজ্জনক ড্রাইভিংয়ের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
দুর্ঘটনার শিকার হওয়া ভক্সওয়াগেন গাড়িটি নকল নাম্বার প্লেট ব্যবহার করছিল।
এর আগে মিডলসব্রো এলাকায় একটি ভলভো এক্সসি৬০ গাড়ি দিয়ে বিভিন্ন সম্পত্তিতে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারার ঘটনা ঘটে। যার সঙ্গে এই চক্রটির যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাটি নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি কাজ করছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
কলকাতায় দুই দিনে বন্ধ ২০০-র বেশি হোটেল: বিপাকে বাংলাদেশি পর্যটকরা
গলফ টুর্নামেন্টে যোগ দিতে সেপ্টেম্বরে আয়ারল্যান্ড যাচ্ছেন ট্রাম্প
দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে ইউক্রেন যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সঙ্গীত একাডেমি