৯ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে বিশ্বাসযোগ্য নয় বললেন ইরানি স্পিকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
যুক্তরাষ্ট্র-ইসরাইলকে বিশ্বাসযোগ্য নয় বললেন ইরানি স্পিকার

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

বাংলাপ্রেস ডেস্ক:   ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তীব্র সমালোচনা করে বলেছেন, এই দুই দেশের মধ্যে আস্থা তৈরির প্রকৃত সদিচ্ছা নেই।  নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বরেন। 

গালিবাফ দাবি করেন, যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের কারণে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

তার মতে, কাগজে-কলমে হওয়া যুদ্ধবিরতি মাঠপর্যায়ে বারবার ভঙ্গ হওয়ায় তা কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

টেলিগ্রামে গালিবাফ বলেন, ইরান শুধু যুদ্ধ বা শুধু আলোচনার পথ বেছে নেবে না।

তিনি বলেন, ‘আমরা শুধু যুদ্ধ করব না, আবার শুধু আলোচনাও করব না। আমরা আমাদের সময়মতো লড়ব এবং আমাদের সময়মতো আলোচনা করব।’

গালিবাফ আরও বলেন, ইরানের লক্ষ্য যুদ্ধের অবসান এবং স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠা করা। তবে প্রতিপক্ষের প্রতি তেহরানের কোনো আস্থা নেই বলেও তিনি মন্তব্য করেন।

তিনি যুক্তরাষ্ট্রের কথিত নৌ অবরোধের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ইরান এই চাপকে প্রতিপক্ষের জন্য কৌশলগত ব্যর্থতায় পরিণত করতে চায়।

তার বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, ইরান পরিস্থিতি অনুযায়ী একদিকে প্রতিরোধ চালিয়ে যাবে, অন্যদিকে কূটনৈতিক উদ্যোগও অব্যাহত রাখবে। তবে বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া শুধু কূটনীতির ওপর নির্ভর করা সম্ভব নয় বলেও তিনি ইঙ্গিত দেন। সূত্র: সামা টিভি 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি