৩০ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি মানলেই ইরানও থাকবে অঙ্গীকারে: পেজেশকিয়ান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি মানলেই ইরানও থাকবে অঙ্গীকারে: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:   ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি তার অঙ্গীকার পালন করে, তাহলে ইরানও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করবে।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।  খবর বার্তা সংস্থা মেহের’র

ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘ইরানের নীতি যুক্তিনির্ভর হলেও প্রয়োজনে দেশের প্রতিরক্ষা হবে দৃঢ় ও কঠোর।’

তিনি বলেন, ‘সমঝোতা একতরফা বিষয় নয়। যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারক মেনে চলে, তাহলে আমরাও আমাদের অঙ্গীকার পূরণ করব।’

তিনি আরও বলেন, ‘অযৌক্তিক হুমকি ও ভিত্তিহীন চাপের মুখে আমাদের অবস্থান হলো যুক্তিবোধ ও মানবিক মর্যাদার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। তবে প্রয়োজন হলে আমরা দৃঢ় ও সাহসিকতার সঙ্গে নিজেদের রক্ষা করব।’

তার এই মন্তব্য এমন সময় এলো, যখন গত কয়েক দিনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। এতে ১৮ জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি চাপের মুখে পড়েছে।

রোববার যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের ওই হামলাকে যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি