২৮ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৮ মার্চ) দুর্বৃত্তের হামলায় মোহাম্মদ হানিফ (৫০) গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান। মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে তামাক জাতীয় দ্রব্যের দোকানে কাজ করার সময় কয়েকজন কৃষ্ণাঙ্গ তরুণ দোকানে ঢুকে সিগারেট জাতীয় দ্রব্যাদি চুরি করে যাবার সময় হানিফ বাধা দেন। তারা জোরপুর্বক দোকানের বাইরে চলে যায়। তাদের পিছনে ধাওয়া করে ছুটে যান হানিফ। এ সময় তাকে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যান দুর্বৃত্তের দল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত হানিফকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। মেরিল্যান্ড বাংলাদেশি কমিউনিটির সকলের কাছে সুপরিচিত ছিলেন মোহাম্মদ হানিফ। তার অকাল মৃত্যতে মেট্রো ওয়াশিংটন তথা ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসি এলাকায় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। নিহত হানিফের নামাজে জানাজা আগামী মঙ্গলবার বাদ জোহর (১.১৫ মিনিট) মেরিল্যান্ডের ফ্রেডরিকের ইসলামিক সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আল-ফিরদৌস মেমোরিয়াল গার্ডেনে দাফন করা হবে। তিনি স্ত্রী ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। হানিফের দেশের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমিনবাজারে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি