১৯ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:১৯ পিএম
যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫

ছবি : সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোতে একটি ইসলামিক সেন্টারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে দুই সন্দেহভাজন হামলাকারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনাটিকে 'হেট ক্রাইম' বা বিদ্বেষজনিত অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে।

সোমবার (১৯ মে) দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ক্লেয়ারমন্ট এলাকায় অবস্থিত ইসলামিক সেন্টার অফ সান ডিয়েগোতে (ICSD)- এ হামলার ঘটনা ঘটে। হামলার পর দুই সন্দেহভাজন বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

আল-জাজিরাকে সান ডিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াল বলেন, হামলাকারীরা ১৭ ও ১৯ বছর বয়সী দুই তরুণ। ইসলামিক সেন্টারকে লক্ষ্যবস্তু করায় ঘটনাটিকে হেইট ক্রাইম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নিহতদের মধ্যে ইসলামিক সেন্টারের একজন নিরাপত্তারক্ষীও রয়েছেন। পুলিশ বলছে, তার সাহসী ভূমিকার কারণে আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। হামলায় ইসলামিক স্কুলে থাকা শিশুদের কেউ শারীরিকভাবে আহত হয়নি।

মসজিদের ইমাম তাহা হাসান বলেন, “এটি এমন একটি স্থান যেখানে মুসলিম ও অমুসলিম সবাই একত্রিত হয়ে প্রার্থনা, শিক্ষা ও সামাজিক কার্যক্রমে অংশ নেন। উপাসনালয়ে হামলা অত্যন্ত নিন্দনীয়।”

সান ডিয়েগোর মেয়র গ্লোরিয়া মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে বলেন, শহরের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনার পর নিউইয়র্ক পুলিশ বিভাগও শহরের বিভিন্ন মসজিদে নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে ইসলামবিদ্বেষী বক্তব্য ও উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এ হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মার্কিন কংগ্রেস সদস্য সারা জ্যাকবস বলেছেন, “মানুষ যেন শান্তিপূর্ণভাবে প্রার্থনা ও শিক্ষা গ্রহণ করতে পারে, সেটি নিশ্চিত করা জরুরি।”

ঘটনার তদন্তে সহায়তা করছে এফবিআই। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের-এর কার্যালয় জানিয়েছে, তারা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি