৪ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে অভিবাসী আটক রাখতে গুদামঘর কেনার পরিকল্পনা স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১০:৪৪ পিএম
যুক্তরাষ্ট্রে অভিবাসী আটক রাখতে গুদামঘর কেনার পরিকল্পনা স্থগিত

অভিবাসীদের আটক রাখতে বড় বড় গুদামঘর

নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) অভিবাসীদের আটক রাখতে বড় বড় গুদামঘর ব্যবহারের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা ও এ বিষয়ে অবগত আরেকটি সূত্র। নতুন সচিব মার্কওয়েন মুলিন তার পূর্বসূরির অন্যতম বিতর্কিত নীতিগুলোর একটি পর্যালোচনা করছেন।
পূর্ববর্তী সচিব ক্রিস্টি নোম-এর সময়, বিভাগটি চলতি বছরের শেষ নাগাদ প্রায় ৩৮.৩ বিলিয়ন ডলার ব্যয়ে অভিবাসীদের আটকে রাখা ও প্রক্রিয়াকরণের জন্য ডিটেনশন সেন্টার গড়ার পরিকল্পনা করেছিল। এ পরিকল্পনা অনুযায়ী হাজার হাজার অভিবাসীকে সেখানে রাখা হতো।
তবে যেসব এলাকায় এসব কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ছিল, সেসব স্থানে ব্যাপক সমালোচনা ও জনবিরোধিতার মুখে পড়ে এই উদ্যোগ।
ওয়াশিংটন পোস্ট শুক্রবার এক অভ্যন্তরীণ নথির বরাতে জানায়, গুদামঘরগুলোকে আটক কেন্দ্রে রূপান্তরের জন্য চুক্তি দেওয়ার প্রক্রিয়া ধীরগতিতে চলছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও ডিএইচএস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি