৩ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৩:৫০ পিএম
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানলের কারণে প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে এখন পর্যন্ত ৬০০টি ভবন, যার মধ্যে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, পুড়ে গেছে।

স্থানীয় সময় রোববার স্পোকেন ফায়ার বিভাগের প্রধান টম উইলিয়ামস বলেন, তিনটি পৃথক দাবানল নিয়ে গঠিত স্পোকেন এরিয়া ফায়ার বর্তমানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া এলাকাগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ফেডারেল ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিমের তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত দাবানলে ৫ হাজার ৩৯০ একর (প্রায় ২ হাজার ১৮০ হেক্টর) এলাকা পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

স্পোকেনের মেয়র লিসা ব্রাউন একে ‘আমাদের অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে মন্তব্য করেছেন।

এদিকে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাভিস্তা ইউটিলিটিজ জানিয়েছে, রোববার বিকেল পর্যন্ত প্রায় ১০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। ওয়াশিংটন অঙ্গরাজ্যজুড়ে বর্তমানে ২ লাখ ৫০ হাজার একরের বেশি এলাকায় দাবানল জ্বলছে বলে রাজ্য কর্মকর্তারা জানিয়েছেন।

রাজ্যের গভর্নর বব ফার্গুসন জানিয়েছেন, তিনি রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির সহায়তা চেয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় তিনি অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি