৫ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের চাপে লেবানন অভিযান স্থগিত করল ইসরাইল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:১৩ পিএম
যুক্তরাষ্ট্রের চাপে লেবানন অভিযান স্থগিত করল ইসরাইল

দক্ষিণ লেবাননে সামরিক অভিযান স্থগিত করেছে ইসরাইল। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  যুক্তরাষ্ট্রের চাপের মুখে দক্ষিণ লেবাননে ‘সংবেদনশীল সামরিক অভিযান’ সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছে ইসরাইল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এমন তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে ইতালির রাজধানী রোমে লেবানন ও ইসরাইলের মধ্যে নতুন দফার আলোচনা হওয়ার কথা রয়েছে। সেই বৈঠককে সামনে রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে দক্ষিণ লেবাননের কয়েকটি পরীক্ষামূলক এলাকা থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহারও শুরু হতে পারে বলে জানা গেছে।

তবে কোন ধরনের সামরিক অভিযান স্থগিত করা হয়েছে বা কোন কোন এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হবে—এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

ইসরাইল-লেবানন সীমান্তে উত্তেজনা কমানো এবং ভবিষ্যৎ আলোচনার অনুকূল পরিবেশ তৈরি করতে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই এ পদক্ষেপের খবর সামনে এলো। সূত্র: সামা টিভি

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি