২১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের ড্রোন ধ্বংসের দাবি জানাল ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পিএম
যুক্তরাষ্ট্রের ড্রোন ধ্বংসের দাবি জানাল ইরান

বাংলাপ্রেস ডেস্ক: : হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়। 

আইআরজিসি জানায়, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় নতুন উন্নত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, এমকিউ-৯ ড্রোনের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে যুক্তরাষ্ট্র কয়েক বছর আগে অবসর নেওয়া এমকিউ-১ ড্রোন আবার ব্যবহার শুরু করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘বিস্ট অব কান্দাহার’ নামে পরিচিত এমকিউ-১ ড্রোনটি আফগানিস্তানে প্রায় ২০ হাজার ঘণ্টা উড়েছে। কয়েক বছর আগে মার্কিন নৌ ও বিমানবাহিনীর বহর থেকে ড্রোনটি সরিয়ে নেওয়া হয় এবং এর পরিবর্তে এমকিউ-৯ ড্রোন ব্যবহার শুরু করা হয়।

আইআরজিসির দাবি, বিপুলসংখ্যক এমকিউ-৯ ড্রোন ধ্বংস হওয়ার পর যুক্তরাষ্ট্র আবার এমকিউ-১ ব্যবহার করতে বাধ্য হয়েছে। তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উভয় ধরনের ড্রোনকেই ব্যাপকভাবে প্রতিহত করছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি