২৮ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের হাসপাতালে করোনায় আক্রান্ত বেবি নাজনীন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রের হাসপাতালে করোনায় আক্রান্ত বেবি নাজনীন
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র প্রবাসী ব্লাক ডায়মন্ডখ্যাত কন্ঠশিল্পী বেবি নাজনীন করোনায় আক্রান্ত। গত বুধবার ১০৫ ডিগ্রি জ্বর নিয়ে নিউ জার্সির প্যাটারসনে একটি হাসপাতালে ভর্তি হন তিনি।ভর্তির পর প্রথম করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। কিন্তু চিকিৎসকেরা তাঁর শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষার পর করোনা পজেটিভ বলে উল্লেখ করেন। শুক্রবার সন্ধ্যায় বেবি নাজনীনের সাথে কথা বলে যুক্তরাষ্ট্র ইন্টার ষ্টেট বিএনপির সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম এ খবর নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্র জানায়, শিল্পীর কিডনির কিছু জটিলতাও রয়েছে উল্লেখ করেছেন চিকিৎসকরা। শিল্পীর সঙ্গে হাসপাতালে রয়েছেন তাঁর ছেলে মহারাজা এবং বোন রিনি সাবরিন। বেবি নাজনীন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। চার দিন আগে অনলাইনে একটি রাজনৈতিক সভায় যোগ দেন বেবী নাজনীন। ব্যস্ততার কারণে কয়েকদিন সময়মতো খাওয়ার সুযোগ পাননি। এই অনিয়মের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করছেন তাঁর পরিবারের সদস্যরা। তারা বলেন, বেবী নাজনীনের কিডনিতে কিছু সমস্যা আছে। সে জন্য তাঁকে খুব নিয়ম মেনে চলতে হয়। রাজনীতিতে জড়িত বলে প্রায়ই দেশ-বিদেশে থাকা রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ভার্চ্যুয়াল মিটিং নিয়ে ব্যস্ত থাকতে হয়। খাওয়াদাওয়ায় অনিয়ম হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর অসুস্থতা বাড়তে থাকে। জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি