৯ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের কাছে কোনো ছাড় দেয়নি ইরান: পেজেশকিয়ান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৪:১৯ এএম
যুক্তরাষ্ট্রের কাছে কোনো ছাড় দেয়নি ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক: সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার পরও যুক্তরাষ্ট্রের বিষয়ে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।  একই সঙ্গে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে (এমওইউ)  ইরান কোনো ধরনের ছাড় দেয়নি বলেও দাবি করেন তিনি। 

শনিবার (৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হলেও ওয়াশিংটনের বিষয়ে ইরানের দীর্ঘদিনের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ঔপনিবেশিক ও অপরাধী—এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’

তবে পেজেশকিয়ান বলেন, কূটনৈতিক উদ্যোগের কারণেই যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, ‘আমরা আলোচনা করেছি এবং কূটনীতি চালিয়ে গেছি—এটাই যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে আসতে এবং ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে বাধ্য করেছে।’

সমঝোতা স্মারক নিয়ে সমালোচনাও প্রত্যাখ্যান করেন ইরানের প্রেসিডেন্ট। তার দাবি, ওই চুক্তিতে ইরানকে নিজেদের কোনো স্বার্থ বা অবস্থান ছেড়ে দেওয়ার কথা বলা হয়নি।

তিনি বলেন, ‘সমঝোতা স্মারকে এমন একটি ধারাও আপনি খুঁজে পাবেন না, যেখানে আমরা কিছু ছেড়ে দিয়েছি। ‘

তিনি আরও বলেন, তেহরান স্বাক্ষরিত চুক্তির প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

পেজেশকিয়ানের অভিযোগ, হরমুজ প্রণালি নিয়ে সমঝোতা স্মারকে নির্ধারিত ইরান ও ওমানের যৌথ প্রক্রিয়া অনুসরণ না করে যুক্তরাষ্ট্র বিকল্প নৌপথ ব্যবহারের চেষ্টা করে চুক্তি লঙ্ঘন করেছে।

তিনি বলেন, চুক্তি লঙ্ঘনের অভিযোগ নিয়ে কোনো বিরোধ দেখা দিলে সমঝোতা স্মারকে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই তা সমাধান করা উচিত। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ইরানের মর্যাদা ও সম্মান বজায় রেখেই এই প্রক্রিয়া এগিয়ে যাবে।

ইরানের আলোচক দলের পক্ষেও অবস্থান নেন পেজেশকিয়ান। তিনি দলের সদস্যদের ‘নিষ্ঠাবান, দক্ষ ও পরিশ্রমী’ হিসেবে উল্লেখ করেন এবং তাদের বিরুদ্ধে করা সমালোচনাকে অন্যায্য বলে মন্তব্য করেন।

এদিকে, ইন্টারনেট ব্যবহারে থাকা বিভিন্ন বিধিনিষেধ শিথিল করার বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি। তবে এ ক্ষেত্রে নিরাপত্তা ও প্রযুক্তিগত অবকাঠামোর বিষয়গুলো বিবেচনায় রাখা হচ্ছে।

পেজেশকিয়ান বলেন, এ বিষয়ে সরকারের তিনটি শাখার প্রধান এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।  সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি