২০ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলায় ৮ শিশু নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পিএম
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলায় ৮ শিশু নিহত

লুইজিয়ানায় বন্দুক হামলায় ৮ শিশু নিহত

ইমা এলিস: যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্ট শহরে রবিবার ভোরে এক বন্দুক হামলায় ৮ শিশু নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি পারিবারিক বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।
শ্রিভপোর্ট পুলিশ বিভাগের মুখপাত্র ক্রিস বর্ডেলন জানান, নিহতদের বয়স ১ থেকে প্রায় ১৪ বছরের মধ্যে। মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছে এবং নিহত শিশুদের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয়ও ছিল।
বর্ডেলনের ভাষ্য অনুযায়ী, হামলার পর বন্দুকধারী একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করলে তার মৃত্যু হয়। তবে তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন নাকি নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, ঘটনাস্থল চারটি আলাদা এলাকাজুড়ে বিস্তৃত ছিল, যার মধ্যে তিনটি আবাসিক বাড়ি অন্তর্ভুক্ত। সকাল ৬টার কিছু পর গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এটি একটি পারিবারিক সহিংসতার ঘটনা এবং হামলাকারী একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি বলে জানানো হয়েছে। এখনো ঘটনার কোনো নির্দিষ্ট উদ্দেশ্য শনাক্ত করা যায়নি।
ক্রিস বর্ডেলন বলেন, এটি এমন একটি ভয়াবহ দৃশ্য, যা আমাদের অধিকাংশই আগে কখনো দেখিনি।
শ্রিভপোর্টের মেয়র টম আর্সেনো বলেন, এই ঘটনা পুরো কমিউনিটিকে আঘাত করেছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে শোক প্রকাশ করছি। এটি অত্যন্ত মর্মান্তিক সম্ভবত আমাদের শহরের সবচেয়ে ভয়াবহ ঘটনা।
শ্রিভপোর্ট পুলিশ প্রধান ওয়েন স্মিথ বলেন, এমন একটি ঘটনা কীভাবে ঘটতে পারে, তা কল্পনাও করা কঠিন।
লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি এক বিবৃতিতে বলেন, এই ভয়াবহ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত এবং ক্ষতিগ্রস্ত সবার জন্য প্রার্থনা করছি। তিনি ঘটনাস্থলে কাজ করা আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও জানান।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি