২৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে মামলা খারিজ করলো সুপ্রিম কোর্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ মে ২০২৬, ১০:৪২ পিএম
যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে মামলা খারিজ করলো সুপ্রিম কোর্ট

অবৈধ অভিবাসী ড্রাইভার

মিনারা হেলেন: যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মঙ্গলবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের করা একটি মামলা খারিজ করে দিয়েছে, যেখানে ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তারা অবৈধভাবে দেশে প্রবেশকারীদের বাণিজ্যিক ট্রাক চালকের লাইসেন্স দিচ্ছে। আদালত কোনো মন্তব্য ছাড়াই ফ্লোরিডার আপিল আবেদন প্রত্যাখ্যান করে।
মামলাটি দায়ের করা হয়েছিল গত বছর ফ্লোরিডায় ঘটে যাওয়া এক আলোচিত সড়ক দুর্ঘটনার পর। ওই দুর্ঘটনায় ভারতীয় নাগরিক হারজিন্দর সিং পরিচালিত একটি ট্রাক জড়িত ছিল, যাতে তিনজন নিহত হন।
ফ্লোরিডা কর্তৃপক্ষের দাবি, সিংয়ের যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন মর্যাদা ছিল না, তবুও তাকে ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটন উভয় অঙ্গরাজ্যেই লাইসেন্স দেওয়া হয়েছিল। বর্তমানে ওই দুর্ঘটনার ঘটনায় সিংয়ের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে।
রক্ষণশীল বিচারপতি ক্ল্যারেন্স থমাস পৃথক মতামতে বলেন, তিনি মামলাটি শুনানির পক্ষে ছিলেন। তার সঙ্গে একমত হন বিচারপতি স্যামুয়েল আলিটো।
থমাস লিখেছেন, আদালত ফ্লোরিডার অভিযোগ শুনতেও রাজি হলো না, যদিও এই মামলা করার জন্য তাদের আর কোনো জায়গা নেই।
মামলাটিতে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমায়ার সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করেন, যা তুলনামূলকভাবে বিরল ঘটনা। সাধারণত এ ধরনের মামলা নিম্ন আদালতে দায়ের করা হয়।
ফ্লোরিডার অভিযোগ ছিল, ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যগুলো ফেডারেল অভিবাসন আইন অমান্য করে নিরাপত্তা বিধিও লঙ্ঘন করছে। এর ফলে যথাযথ প্রশিক্ষণ বা রাস্তার সাইনবোর্ড পড়ার সক্ষমতা ছাড়াই কিছু চালক লাইসেন্স পাচ্ছেন।
মামলায় আরও বলা হয়, এসব চালক বিভিন্ন অঙ্গরাজ্যে চলাচল করে ফ্লোরিডা ও অন্যান্য রাজ্যের মানুষের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলছেন।
আইওয়া-সহ আরও ১৬টি অঙ্গরাজ্য ফ্লোরিডার পক্ষে সমর্থন জানিয়ে আদালতে মতামত জমা দেয়।
অন্যদিকে ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটনের আইনজীবীরা যুক্তি দেন, বিষয়টি গ্রহণ করার কোনো আইনি ভিত্তি সুপ্রিম কোর্টের নেই।
ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল নিকোলাস ব্রাউন তার আইনি নথিতে মামলাটিকে 'রাজনৈতিক নাটক' বলে উল্লেখ করেন। তিনি বলেন, জেমস অথমেইয়ার রক্ষণশীল টিভি উপস্থাপক শন হ্যানিটি-এর অনুষ্ঠানে হাজির হয়ে মামলাটি করার ঘোষণা দেন।
ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস গত বছর অথমেইয়ারকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। বর্তমানে তিনি পূর্ণ মেয়াদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিভিন্ন বিতর্কিত রক্ষণশীল ইস্যুতে সক্রিয় অবস্থান নিয়েছেন।
ফ্লোরিডার ওই দুর্ঘটনার পর অবৈধ অভিবাসন নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়। পরবর্তীতে ট্রাম্প প্রশাসন ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ও নিউ মেক্সিকো-কে সতর্ক করে জানায়, বাণিজ্যিক চালকদের জন্য ইংরেজি ভাষা দক্ষতার বাধ্যবাধকতা কার্যকর না করলে তাদের ফেডারেল অর্থায়ন বন্ধ করে দেওয়া হতে পারে।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি