২৩ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিলেই ‘শত্রু’ হিসেবে বিবেচনা করবে ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:১৮ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিলেই ‘শত্রু’ হিসেবে বিবেচনা করবে ইরান

বাংলাপ্রেস ডেস্ক:  যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যেসব দেশ অংশ নেবে, তাদের শত্রু  হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে ইরান।  দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই এ হুঁশিয়ারি দেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক  বক্তব্যে তিনি বলেন, ‘সব দেশকে আমরা সতর্ক করছি—যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, তাতে যোগ দেবেন না। কোনো দেশ আমাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে অংশ নিলে তাকে শত্রু  হিসেবে বিবেচনা করা হবে।’

এ বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় মিত্র বা অন্য কোনো দেশ যুক্ত হলে তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের ইঙ্গিত দিল ইরান।

এর আগে, ইরানের ওপর যে কোনো হামলার জবাব আগের চেয়ে আরও বড় পরিসরে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। 

এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। আগে দেশটির সামরিক নীতি মূলত ‘প্রতিরক্ষামূলক’ ছিল। এখন তা ধীরে ধীরে ‘আক্রমণাত্মক’ অবস্থানের দিকে যাচ্ছে। তবে আকরামিনিয়া স্পষ্ট করে বলেন, এর অর্থ এই নয় যে ইরান শত্রুর বিরুদ্ধে আগাম হামলা চালাবে। 

তিনি বলেন, ‘আমাদের ওপর কোনো আগ্রাসন হলে আমরা সঙ্গে সঙ্গে এর জবাব দেব এবং সেই জবাব হামলার চেয়েও বড় পরিসরে হবে।’
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি