১৯ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রকে ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম
যুক্তরাষ্ট্রকে ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের

ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন,যুক্তরাষ্ট্র নতুন কোনো সামরিক পদক্ষেপ নিলে তার ‘কঠোর ও ধ্বংসাত্মক’ জবাব দেওয়া হবে।  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি হওয়ায় তিনি এমন হুঁশিয়ারি দিলেন। 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন,  ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।

তিনি আরও বলেন, ‘যেকোনো আগ্রাসন বা নিষ্ঠুরতার জবাব দেওয়া হবে দৃঢ় ও ধ্বংসাত্মকভাবে।’

তিনি যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেন, ইরানের সামরিক বাহিনী, সরকার ও জনগণের মধ্যে ঐক্য আরও শক্তিশালী করা হবে।

আবদুল্লাহির দাবি, ‘সামরিক সংঘাতে একের পর এক ব্যর্থতার পর শত্রু এখন জনগণ ও নেতৃত্বের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দেশটির জনগণের শান্তি ও নিরাপত্তার শক্ত ভিত্তি।

ইরানি এই সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে আগের সংঘাতগুলোর তুলনায় আরও ‘বেশি মূল্য’ দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন।

যুক্তরাষ্ট্রের নতুন হামলা

এই হুঁশিয়ারির আগে শনিবার যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালায়। এর আগে জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার পর যুক্তরাষ্ট্র এই অভিযান চালায় বলে জানানো হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে হামলা শুরু হয়।

সেন্টকমের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল ইরানের হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি দেওয়ার সক্ষমতা কমানো এবং জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলাকারী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

ইরানি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলা দক্ষিণ ইরানের সিরিক এলাকার কাছাকাছি স্থানে হয়েছে। তবে এতে কোনো হতাহত বা অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি