২০ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪২ পিএম
যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বাংলাপ্রেস ডেস্ক:  ইরানের বন্দর ও জাহাজে হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

 বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে আরাগচি এই সতর্ক বার্তা দেন।

তিনি বলেন, ওয়াশিংটনের অযৌক্তিক দাবির পাশাপাশি ইরানের বন্দর ও জাহাজে হুমকি দেওয়ার বিষয়টি তাদের (যুদ্ধ বিরতি নিয়ে) সদিচ্ছার অভাবেরই লক্ষণ। প্রতিবেদন অনুযায়ী, ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় তেহরান তার সবটুকু সক্ষমতা কাজে লাগাবে।’

এর আগে হরমুজ প্রণালিতে একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, অবরোধ অমান্য করে প্রবেশের চেষ্টা করলে জাহাজটিকে হেফাজতে নেয় মার্কিন নৌবাহিনী। সূত্র: আলজাজিরা
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি