৬ জুলাই ২০২৬

১০ দিনের বক্স অফিসে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর আয় কত?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম
১০ দিনের বক্স অফিসে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর আয় কত?

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের বহুল আলোচিত সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি হিসেবে নির্মিত এই ছবিটি গত ২৬ জুন ভারতের প্রায় ৩ হাজার ২০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

আহমেদ খান পরিচালিত এই সিনেমার মাধ্যমে প্রায় ১৮ বছর পর  আবারও একসঙ্গে বড় পর্দায় দেখা গেছে অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডনকে।

মুক্তির পর ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে সমালোচনার মাঝেও বক্স অফিসে ভালো সূচনা করেছে ছবিটি। 

বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ১০ দিনে ভারতে ছবিটির গ্রস আয় দাঁড়িয়েছে ১৩৬ কোটি ৮০ লাখ রুপি।

আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ২৯ কোটি ৯৫ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় ১৬৬ কোটি ৭৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১৫ কোটি ৬৮ লাখ টাকার সমান।

অন্যদিকে, বলি মুভি রিভিউজের হিসাব অনুযায়ী, প্রথম ১০ দিনে ছবিটির দৈনিক নেট আয় ছিল যথাক্রমে ১৫ কোটি, ২০ কোটি, ২৪.৭৫ কোটি, ৮.২৫ কোটি, ৮.৫০ কোটি, ৫.৭৫ কোটি, ৫ কোটি, ৪ কোটি, ৭ কোটি এবং ৯ কোটি রুপি। তাদের হিসাবে ১০ দিনে বিশ্বব্যাপী ছবিটির গ্রস আয় দাঁড়িয়েছে ১৩৮ কোটি ২৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৮ কোটি ৮১ লাখ টাকা।

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় মাল্টিস্টারার বলিউড সিনেমাগুলোর একটি। এতে ৩০ জনেরও বেশি জনপ্রিয় অভিনয়শিল্পী অভিনয় করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডন, সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ার্সি, জনি লিভার, রাজপাল যাদব, শ্রেয়স তলপাড়ে, তুষার কাপুর, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, লারা দত্ত, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা ও মুকেশ তিওয়ারি।

ছবিটি প্রযোজনা করেছেন ফিরোজ নাদিয়াদওয়ালা। অক্ষয় কুমার জানিয়েছেন, প্রায় ১১৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেননি।

উল্লেখ্য, ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৭ সালে। এরপর ২০১৫ সালে আসে ‘ওয়েলকাম ব্যাক’। প্রায় এক দশকের বিরতির পর মুক্তি পেল এই সিরিজের তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। প্রথম দুটি সিনেমা পরিচালনা করেছিলেন আনিস বাজমি, আর নতুন কিস্তিটি পরিচালনা করেছেন আহমেদ খান। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি