১০ গুণ বেশি পারিশ্রমিক ইমরান হাশমির, ছাড়ালেন দিশা পাটানিকে
বলিউড অভিনেতা ইমরান হাশমি, প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেত্রী দিশা পাটানি।
বাংলাপ্রেস ডেস্ক: অভিনেতা ইমরান হাশমি ২০০৭ সালে ‘আওয়ারাপন’ সিনেমায় শিবম পন্ডিত চরিত্রে অভিনয় করেছিলেন। এবার সিক্যুয়েলে তার প্রত্যাবর্তনকেই বড় আকর্ষণ হিসেবে দেখা যাচ্ছে। এই প্রত্যাবর্তন চরিত্রের জন্য আনুমানিক ১০ থেকে ১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। যিনি এই প্রোজেক্টের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনয়শিল্পী। এর আগে ‘আওয়ারাপন’ সিনেমায় তার পারিশ্রমিক ছিল ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ রুপি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ধারণা করা হচ্ছে, নতুন পরিস্থিতি ও নতুন সব চরিত্রের মধ্য দিয়ে শিবম পন্ডিতের কাহিনি সামনের দিকে এগিয়ে নেওয়া হবে। মূল সিনেমাটি মোহিত সুরির পরিচালনায় অভিনয় করেছিলেন শ্রীয়া শরন। এদিকে, ‘আওয়ারাপন ২’ সিনেমায় ইমরান হাশমি ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী দিশা পাটানি। তিনি এর জন্য প্রায় ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। আর অ্যাকশন থ্রিলারের সঙ্গে যুক্ত খলনায়িকার চরিত্রে অভিনয় করা অন্যতম প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি পেয়েছেন ২ থেকে ৫ কোটি রুপির মধ্যে। তবে এর পার্শ্বচরিত্রে থাকা সুবিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলিসহ অন্যদের পারিশ্রমিক প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ২০০৭ সালে মূল সিনেমা মোহিত সুরি পরিচালনা করলেও এবার পরিচালনার আসনে পরিবর্তন এসেছে। এবার ‘আওয়ারাপন ২’ পরিচালনা করেছেন নিতিন কক্কর। এবারের গল্প লিখেছেন বিলাল সিদ্দিকী। ‘ভে জুনুন’, ‘ইয়ে আওয়ারাপন’ ও ‘তেরা মেরা রিশতা কন্টিনিউজ’র মতো গান জায়গা করে নিয়েছে এবারের সিক্যুয়েলে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি