১৯ এপ্রিল ২০২৬

১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি

সালমান খান ও প্রীতি জিনতা।

বাংলাপ্রেস ডেস্ক:   ফের আলোচনায় বলি ভাইজান সালমান খান ও প্রীতি জিনতা। এক দশক আগের একটি টুইট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। 

সম্প্রতি সালমান খানের ১২ বছরের পুরনো একটি প্রশ্নে ‘হ্যাঁ’ উত্তর দিয়েছেন অভিনেত্রী। এ উত্তর বিনোদন জগতের পুরনো এক মজার স্মৃতি মনে করিয়ে দেওয়ায় নতুন করে আলোচনায় এসেছে।

২০১৪ সালে ঘটনার সূত্রপাত। ওই সময় সালমান খান একটি মজার টুইট করেন। আইপিলের ক্রিকেট মাঠে বলিউড বাদশাহ শাহরুখ খানের ক্রিকেট টিম কলকাতা নাইট রাইডার্স আর বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের খেলা চলছিল। ওই মুহূর্তে টুইটারে সালমান জানতে চান, প্রীতির দল জিতেছে কি না। টুইটারে তিনি লেখেন, জিনতার দল কি জিতেছে?

ছোট্ট সেই টুইটই ১২ বছর পর আবারও ভাইরাল হয়েছে যা আলোচনার কেন্দ্রে রেখেছে বলিউডের দুই তারকাকে। চলতি বছর আইপিলের ক্রিকেট মাঠে দারুণ ফর্মে রয়েছে প্রীতির পাঞ্জাব কিংস। পাঁচ ম্যাচ খেলায় কোনো হার নেই। ৯ পয়েন্ট নিয়ে সব দলের শীর্ষে অবস্থান করছে। গত ১৬ এপ্রিল রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭ উইকেটে দাপুটে জয় পায় পাঞ্জাব কিংস।

এরপরই দীর্ঘ ১২ বছরের পুরনো পোস্ট ২০২৬ সালে আবারও সামনে আনেন সালমান নিজেই। আর এবার সেই টুইটের জবাব দিয়েছেন প্রীতি জিনতা। টুইটারে বেশ কয়েকটি প্রফুল্ল ভঙ্গিতে ছবি দিয়ে তিনবার নায়িকা জানান ‘হ্যাঁ’। তার এই প্রতিক্রিয়া যেন এক দশক আগের মজার কথোপকথনের সুন্দর সমাপ্তি টেনে দিল।

প্রসঙ্গত, সালমান খান ও প্রীতি জিনতার বন্ধুত্ব দীর্ঘদিনের। একসঙ্গে একাধিক জনপ্রিয় সিনেমায় কাজ করার মাধ্যমে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। সময় পেরিয়ে গেলেও এই বন্ধুত্বের উষ্ণতা যে অটুট রয়েছে, টুইটারের উষ্ণভাবের আদান-প্রদান যেন তারই প্রমাণ। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি