১ নভেম্বর ২০২৬

১৩ সিটিতে ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন শুরু আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম
১৩ সিটিতে ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন শুরু আজ

বাংলাপ্রেস ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে আজ থেকে ব্যাটারিচালিত তিন চাকার রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে যানবাহনগুলোকে আইনি কাঠামোর আওতায় আনা হবে।

পরে পর্যায়ক্রমে চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। এ জন্য বিধিমালা প্রণয়ন করে গেজেট প্রকাশ করা হয়েছে।

বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার রিকশার নিবন্ধন ফি আট হাজার টাকা এবং এক বছর পর নবায়ন ফি চার হাজার টাকা। চার যাত্রী ধারণক্ষমতার রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং নবায়ন ফি ৫০০ টাকা।

একটি -রিকশা সর্বোচ্চ ১২ বছর চলাচল করতে পারবে। কিউআর কোডযুক্ত ফিটনেস সনদের জন্য দিতে হবে অতিরিক্ত এক হাজার টাকা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করা ই-রিকশাগুলোকে নিবন্ধনের মাধ্যমে শৃঙ্খলার মধ্যে আনা হবে।

প্রতিমন্ত্রী জানান, বুয়েটের অনুমোদিত নকশা অনুযায়ী রিকশা তৈরি করতে হবে।

এ জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পুরোনো ই-রিকশাগুলোকেও অনুমোদিত নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।

নিবন্ধন ছাড়া চলাচল, অতিরিক্ত যাত্রী বহন, অনুমোদিত গতিসীমা অতিক্রম, অননুমোদিত ব্যাটারি ব্যবহার ও ট্রাফিক সংকেত অমান্য করাসহ বিভিন্ন কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ঢাকায় ই-রিকশা চলাচলে আটটি জোন করার পরিকল্পনা রয়েছে। দুই সিটি করপোরেশনে চারটি করে জোন থাকবে। প্রতিটি জোনের রং হবে আলাদা। এক জোনের ই-রিকশা অন্য জোনে চলতে পারবে না।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি