১ নভেম্বর ২০২৬

দেশের মানুষ যেন অনাহারে না থাকে, সে লক্ষ্যেই ওএমএসের পয়েন্ট বাড়ানো হয়েছে: খাদ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:০২ পিএম
দেশের মানুষ যেন অনাহারে না থাকে, সে লক্ষ্যেই ওএমএসের পয়েন্ট বাড়ানো হয়েছে: খাদ্যমন্ত্রী

 

বাংলাপ্রেস ডেস্ক: অসহায় ও নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে খাদ্যদ্রব্য পৌঁছে দিতে এবং বাংলাদেশের কোনো মানুষ যেন অনাহারে না থাকে, সেই লক্ষ্যেই আমাদের ওএমএসের পয়েন্টগুলো বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা।


রোববার (১ নভেম্বর) বিকেল ৩টার দিকে মানিকগঞ্জ পৌরসভার শহীদ মিনার চত্বরে ওএমএস কার্যক্রমের আওতায় ট্রাকসেলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


খাদ্যমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায় মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। মানিকগঞ্জের অভাবী ও নিম্ন-মধ্যবিত্ত মানুষ যাতে আরও বেশি করে চাল ও আটা সংগ্রহ করতে পারেন, সে জন্য নতুন করে ৫টি ওএমএস পয়েন্ট বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া এবং বাংলাদেশের কোনো মানুষ যেন অনাহারে না থাকে, সেই লক্ষ্যেই আমাদের ওএমএসের পয়েন্টগুলো বাড়ানো হয়েছে।


আসন্ন রমজান মাস উপলক্ষে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে আমরা এখন কিছু পরিকল্পনার মধ্যে আছি। পরবর্তী সময়ে সেগুলো আপনাদের জানানো হবে।


এ সময় জেলা প্রশাস নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুস সাকিব, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি