৩ এপ্রিল ২০২৬

১৭ টি কেন্দ্রেই শূন্য ভোট মাহিয়া মাহির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
১৭ টি কেন্দ্রেই শূন্য ভোট মাহিয়া মাহির
বাংলাপ্রেস ডেস্ক: রাজশাহী-১ (তানোর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ঢালিউডের নায়িকা শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি)। এই আসনের ১৭ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে দেখা গেছে তিনি একটিও ভোটও পাননি। তিনি বাদেও আরও তিন প্রার্থী ভোট পাননি।রবিবার (৭ জানুয়ারি) রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। রাত ৮টা পর্যন্ত রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ১৭টি কেন্দ্রের ফল এসে পৌঁছেছে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে। সেখানে এ ফলাফল ঘোষণা করা হয়। বাকি তিন প্রার্থী হলেন- তৃণমূল বিএনপির জামাল খান দুদু (সোনালী আঁশ), বিএনএমের প্রার্থী মো. শামসুজ্জোহার (নোঙ্গর) ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শামসুদ্দিন। এই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী ১৭ কেন্দ্রে ৯,৪১৬, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী কাঁচি প্রতীকে ৫,৮৭৫, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিণী আয়েশা আক্তার জাহান ডালিয়া বেলুন প্রতীকে ৩১২, এনপিপির প্রার্থী নুরুন্নেসা আম প্রতীকে ৩৫, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ ছড়ি প্রতীকে ২৭ ও বিএনএফের প্রার্থী মো. আল সাআদ টেলিভিশন প্রতীকে ৮৬ ভোট পেয়েছেন। এছাড়া প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে গোলাম রব্বানীকে সমর্থন দেওয়া আওয়ামী লীগ নেতা মো. আখতারুজ্জামানের ঈগল প্রতীকে পড়েছে ৮৬ ভোট। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি